SIR Process: পরিযায়ী শ্রমিকদের জন্য বিজ্ঞাপন দেবে কমিশন
অনলাইনের মাধ্যমে নিজেদের নাম যাতে নথিভুক্ত করতে পারেন এসআইআর প্রক্রিয়াগত অবস্থায়, তার জন্য নয়া ব্যবস্থা নির্বাচন কমিশনের।
জয় চক্রবর্তী: পশ্চিমবঙ্গে আগামী বছর রয়েছে বিধানসভার নির্বাচন। তার আগে এসআইআর হবে? এই প্রশ্নতেই ঘুরপাক খাচ্ছে জল্পনা কল্পনা। তার মধ্যেই দিল্লি থেকে কলকাতার সিইও অফিসে এসআইআর লাগু হওয়ার পর যে সমস্ত প্রক্রিয়া রয়েছে তার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তার মধ্যে অন্যতম পরিযায়ী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিযায়ী শ্রমিকদরা দেশের বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছেন।
আবার কেউ রয়েছেন দেশের বাইরে। অনলাইনের মাধ্যমে নিজেদের নাম যাতে নথিভুক্ত করতে পারেন এসআইআর প্রক্রিয়াগত অবস্থায়, তার জন্য নয়া ব্যবস্থা নির্বাচন কমিশনের। বিভিন্ন সংবাদ মাধ্যম বা অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে। রাজ্যের বাইরে বা দেশের বাইরে যারা রয়েছেন যাতে সহজেই তাদের নজরে আসে। ২০০২ সালে এই রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল। তালিকায় নাম থাকলে কি করতে হবে এবং নাম না থাকলে কি করতে হবে তার সম্পূর্ণ বিবরণ দিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে।
এই বিজ্ঞাপন দেখার পরে নিজের অবস্থান বুঝে অনলাইনে তালিকাভুক্ত করতে পারবে না। সেই ধরনের ব্যবস্থা পরিযায়ী শ্রমিকদের জন্য করা হচ্ছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।






