কলকাতা

স্বামী বিবেকানন্দের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, রাজ্যজুড়ে একধিক অনুষ্ঠান

Mamata Banerjee Social Media Posts

The Truth of Bengal: ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্বামীজি এবং বেলুড় মঠের ছবি দিয়ে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী লিখলেন, ‘ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত্যধূলির ঘাসে ঘাসে’।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী তরফ থেকে আগেই জানানো হয়েছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনের রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হবে নানান ধরনের অনুষ্ঠান। সেই মত সকাল থেকে শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। বিভিন্ন পাড়ার ক্লাব এমনকি আজ প্রত্যেকটি সরকারি স্কুলের সর্বত্রই সম্মানে পালিত হবে স্বামীজীর জন্মদিন।

কলকাতায় বেলুড় মঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও, রাজ্যের বিভিন্ন জেলায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে  প্রতিযোগিতা, সঙ্গীত অনুষ্ঠান, নাটক ইত্যাদির আয়োজন করা হয়েছে।স্বামীজীর জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ দেখা দিয়েছে।

Related Articles