কলকাতা

ফের একগুচ্ছ পুলিশ আধিকারিক বদল করল রাজ্য সরকার

শুক্রবার প্রশাসনিক নির্দেশ অনুসারে ৫০ জনের বেশি পুলিশ আধিকারিকদের রদ বদল করা হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন।

Truth Of Bengal: নির্বাচন কমিশন কিছুদিন আগেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, নিয়মমাফিক যাদের তিন বছর বা তার অধিক হয়ে গিয়েছে সেই সমস্ত পুলিশ আধিকারিকের বদলি করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশকে সামনে রেখে রাজ্য সরকার ভবানী ভবন থেকে বদলির নির্দেশিকা জারি করে।

সেই নির্দেশকে সামনে রেখে একগুচ্ছ প্রশাসনিক রদবদল ঘটানো হলো। শুক্রবার প্রশাসনিক নির্দেশ অনুসারে ৫০ জনের বেশি পুলিশ আধিকারিকদের রদ বদল করা হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আইন মাফিক এই বদল। নির্বাচন কমিশনের নির্দেশের পরে রাজ্য সরকার প্রশাসনিকভাবে রদপতনের নির্দেশিকা জারি করেছে।

Related Articles