কলকাতা

মার্চের শেষেই ঊর্ধ্বমুখী পারদ তাপমাত্রা পৌঁছবে ৪০ এর কাছে

The mercury will rise to near 40 by the end of March.

Truth Of Bengal : কিছুদিন আগেও সকাল ও রাতের বেলা হালকা শীতের আমেজ থাকলেও এখন তা একদমই নেই। গরমে এবং গলদঘর্মে রীতিমত হাঁসফাঁস করছে মানুষ। হাওয়া অফিস আগেই জানিয়েছিল মার্চ মাসের শেষের দিকেই তাপমাত্রা পৌঁছে যাবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে । তবে এবার হাওয়া অফিসের মতে আরও বাড়তে পারে গরম। পশ্চিমের জেলাগুলিতে চলতি সপ্তাহেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

অন্যদিকে সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা পৌঁছাবে ৩৬-৩৭ ডিগ্রিতে। সেইসঙ্গে পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি। এখান থেকেই স্পষ্ট যে, আবারও বঙ্গ জুড়ে বইবে তাপপ্রবাহ।

আসছে খুশির ইদ। আর সেইসময় পুরো বাংলা জুড়ে থাকবে গরমের দাপট । চলতি বছর ইদের দিন বাংলার দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে হট ডে হিসাবে বিবেচিত হবে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মিলবে না স্বস্তি।

দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে ফের বৃষ্টির পূর্বাভাস। আগামী ২ দিন উত্তরে ৩ জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকেই বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। ওইদিকে আবার শনিবার পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পার্বত্য এলাকায় বৃষ্টি হলেই আতঙ্ক থাকে ধস নামার। তাই আগে থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সব পার্বত্য অঞ্চলে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩  ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৯ থেকে ৯১ শতাংশ। ।

Related Articles