কলকাতা

নির্বিঘ্নে সম্পন্ন টেট, সুব্যবস্থাপনা রাজ্য প্রশাসনের

Tet Exam

The Truth of Bengal: আদালতের গাইডলাইন মেনে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা হল রবিবার।মোটের ওপর নির্বিঘ্নেই মিটল টেট। আগে ঠিক ছিল ১০ ডিসেম্বর প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে।কিন্তু পরীক্ষার সময় না বদল হলেও দিনবদল হয়। সেইমতো ২৪ডিসেম্বর নিশ্চিদ্র নিরাপত্তায় পরীক্ষা হয়।পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন। রবিবার টেট দিয়েছেন ২ লক্ষ ৭২ হাজারের কিছু বেশি। রাজ্যের মোটি ৭৭৩টি কেন্দ্রে হচ্ছে টেট, যার মধ্যে পাঁচটি কলকাতায়।

এমনিতে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে পরীক্ষা। রবিবার ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে  পরীক্ষাকেন্দ্রে  অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হয় ১১টার মধ্যে। সে কারণে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে সকাল ১০টা থেকে দেখা যায় ভিড়। পরীক্ষাকেন্দ্রের সংলগ্ন এলাকায়  জারি ছিল ১৪৪ ধারা।মোবাইল বা ইলেক্ট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ  নিষেধ ছিল।কেমন হয়েছে পরীক্ষা ? ব্যবস্থাপনা  পরীক্ষার্থীদের শারীরিক অসুবিধা থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দেন পুলিশ কর্মীরা।

দুর্ঘটনার কবলে পড়া এক পরী ক্ষার্থীকে   সহায়তা করতে দেখাও যায়। টেট পরীক্ষার্থীদের সহায় সম্বল হয়ে ওঠেন আইনের রক্ষকরা।পঃবর্ধমানের এক পরীক্ষাকেন্দ্রে এই ছবি ধরা পড়ে। টেট সুন্দরভাবে হলেও রাজ্যের বিরোধী শিবির প্রশ্নফাঁসের অভিযোগ করে।কিন্তু   পর্ষদ সভাপতি সেকথা খারিজ করে দেন।রাজনৈতিক কারণে এই শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে বদনাম করা হচ্ছে বলে মনে করছেন শিক্ষা প্রশাসক থেকে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।

Related Articles