কলকাতারাজনীতি

Agnimitra Paul: “ফ্যাশন নিয়ে বলতে পারেন, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না”- অগ্নিমিত্রাকে শাসন মুখ্যমন্ত্রীর

Truth of Bengal: কাশ্মীরের ঘটনা নিয়ে বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে প্রস্তাব নিয়ে এলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Agnimitra Paul)। বেশ কয়েকজন বক্তার মধ্যে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: New York: বহু ‘স্বপ্ন’ নিয়ে বিদেশে পা রাখা! নিউইয়র্ক বিমানবন্দরে ‘অপরাধীর’ মতো আচরণ যুবকের সাথে

মুখ্যমন্ত্রী বক্তব্যের সময়ে অযাচিতভাবে টিপ্পনি কাটেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। “আপনি ফ্যাশন নিয়ে বলবেন শুনতে অসুবিধা নেই। কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না” রীতিমতো শাসনের সুর বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জঙ্গি হামলার ঘটনার ক্ষেত্রে ‘ইন্টেলিজেন্স ফেরিওর’ এর তত্ব তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। “আপনাদের পদত্যাগ করা উচিত” অধিবেশন কক্ষে বক্তব্য মুখ্যমন্ত্রীর।

Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles