আয়লার মতন কি হতে পারে রিমাল! দুর্যোগের আশঙ্কায় উপকূলের বাসিন্দারা
Rimal can be like Ayala! Residents of the coast in fear of disaster

The Truth Of Bengal: এপ্রিলের শুরুতে তীব্র গরমের নাজেহাল হয়েছিল রাজ্যবাসী । এমন কি বিষ বেশ কিছুদিন তীব্র গরমের সতর্কতা জারিও ছিল। ঠিক সেরকমই মেয়ে মাসের শুরুতে ই চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল । আর এই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দফতরে চলছে তুমুল চর্চা । তবে এইসবের মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তা বুধবারের মধ্যে নিম্নচাপের আকার ধারণ করবে । আর এই নিম্নচাপের ফলে আগামী শুক্রবার পর্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হবে তবে এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে সম্ভব না আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসম ভবন থেকে আরো জানানো হয়েছে আগামী চৌঠা জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ভালোভাবে হবে । সেই সঙ্গে হাওয়া অফিস আরও জানিয়েছে মে মাসের বৃষ্টিপাতের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই। আবহাওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে , বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে । উল্লেখ্য এই ঘূর্ণিঝড়ের ফলে , মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
এছাড়াও , দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে , বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।





