কলকাতা

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের এসওপি প্রকাশ নবান্নের

শনিবার এই কর্মসূচির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করল নবান্ন।

Truth of Bengal: জয় চক্রবর্তী: পাড়ার সমস্যা এবার সমাধান হবে পাড়াতেই। এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার আগামী ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু করতে চলেছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। শনিবার এই কর্মসূচির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করল নবান্ন। পরিকল্পনা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্প চলবে ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

[আরও পড়ুনঃ Daily Horoscope: আজকের রাশিফল (রবিবার): কার জীবনে আসবে সুখবর, কার সামনে চ্যালেঞ্জ?]

১৫ ধরনের ছোটখাটো নাগরিক পরিষেবার কাজ, যেগুলি দ্রুত ও কম খরচে সম্পন্ন করা সম্ভব। জলের ট্যাঙ্ক বসানো,পানীয় জলের টিউবওয়েল,রাস্তায় আলো বসানো, নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ,কমিউনিটি টয়লেট নির্মাণ,খেলার মাঠ নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতি সহ বেশ কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই নয়া প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে গঠিত হয়েছে একটি স্টেট লেভেল এপেক্স কমিটি।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

Related Articles