কলকাতা

Breaking : অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! এসএসকেএমকে চিঠি প্রেসিডেন্সি কর্তৃপক্ষের

Breaking: Ill Partha Chatterjee! Letter to SSKM from Presidency Authority

The Truth Of Bengal :  বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার শরীর অসুস্থ চিকিৎসার প্রয়োজন এই মর্মেই এসএসকেএমকে চিঠি পাঠাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। প্রাক্তন মন্ত্রী হঠাৎ হঠাৎ পা ফুলে যাচ্ছে কিডনির কোন সমস্যা হচ্ছে বলে মনে করা হচ্ছে, যে কারণে তাকে হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে মনে করছে জেল কর্তৃপক্ষ। মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসার আর্জি। প্রসঙ্গত, ২০২২ সালে আগস্ট মাসের জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়।

তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কথা আগেই আদালতে জানিয়েছিল তারা আইনজীবী। জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত।

বারবার নিজের শারীরিক অবস্থার কথা বলে আদালতে জামিন প্রার্থনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু এসএসকেএমের চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় দু বছরের বেশি সময় ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।চিঠি পেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করা হয়। গত সপ্তাহে তিন সরকারি চিকিৎসক জেলে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে যান। সূত্রের খবর, চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে দেখে কিছু ওষুধ লিখে দিলেও, শুধুমাত্র ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানান।
২০২২-এর ২৩ জুলাই। নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের তৎকালীন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সামনে আসে ৫০ কোটি নগদ আর রাশি রাশি অলঙ্কারের সেইসব ছবি। যা গোটা দেশে চাঞ্চল্য় ফেলে দেয়। এর ৬ দিন পরে সাংবাদিক বৈঠক করে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হয়। সেই থেকেই তিনি জেলে।

Related Articles