কলকাতা
দফতর ভিত্তিক কাজের হদিস নেবেন মুখ্যমন্ত্রী
সেইমতো কাজ কতটা এগিয়েছে, তা দেখার জন্যেই মঙ্গলবার রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জয় চক্রবর্তী: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে হবে। ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো কাজ কতটা এগিয়েছে, তা দেখার জন্যেই মঙ্গলবার রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী এবং সচিবরা উপস্থিত থাকবেন। দপ্তরের কাজের গতি নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তার দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এস আই আর আবহে মঙ্গলবার এর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই নবান্ন সূত্রে খবর।






