Lawyer Death: আবাসনের জানলা থেকে পড়ে আইনজীবীর মৃত্যু
জোরালো শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য বাসিন্দারা।
Truth Of Bengal: বালিগঞ্জের এক অভিজাত আবাসনে মর্মান্তিক দুর্ঘটনা। চারতলা থেকে পড়ে মৃত্যু হল কলকাতা হাই কোর্টের আইনজীবী (Lawyer Death) কৌস্তভ দাসের (৫২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ওই আবাসনের চারতলায় থাকতেন কৌস্তভবাবু। ফ্ল্যাটের স্লাইডিং জানলার গ্রিল মেরামতির কাজ চলছিল। সে কারণে গ্রিল খোলা ছিল। রাতে সেই জানলার ধারে বসেছিলেন তিনি। প্রাথমিক অনুমান, আচমকা মাথা ঘুরে গিয়ে অসাবধানতাবশত জানলা গলে নিচে পড়ে যান।
[আরও পড়ুন: India Success: “ভারতের সাফল্য হজম হচ্ছে না”, ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের]
জোরালো শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য বাসিন্দারা। তাঁরা নিচে রক্তাক্ত অবস্থায় আইনজীবীকে (Lawyer Death) পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। তদন্তকারীরা জানিয়েছেন, আপাতত ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
FB POST: https://www.facebook.com/share/v/1AyoEzP6hL/
শুরু হয়ে গিয়েছে তদন্ত। উল্লেখ্য, কয়েকদিন আগেই হাওড়ার বালটিকুরীর নস্করপাড়ায় অনুরূপ ঘটনা ঘটে। সেখানে গ্রিলবিহীন জানলা দিয়ে পড়ে মৃত্যু হয় তিন বছরের এক শিশুর। বালিগঞ্জের এই দুর্ঘটনা সেই ঘটনারই পুনরাবৃত্তি মনে করিয়ে দিল।





