India Success: “ভারতের সাফল্য হজম হচ্ছে না”, ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের
তাঁর কথায়, কেউ আটকাতে পারবেন না ভারতকে বড় শক্তি হওয়া থেকে।
Truth Of Bengal: এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় জায়গা দখল করে ফেলেছে ভারত বনাম আমেরিকার সম্পর্কে তৈরি হতে থাকা ফাটল (India Success)। ইতিমধ্যেই দুপক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তবে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রীতিমতো কটাক্ষ করে তিনি দাবি করেন যে জিনিস সাবকা বস সেজে বসে আছেন, তিনি ভারতের দ্রুত সাফল্য হজম করতে পারছেন না। তাঁর কথায়, কেউ আটকাতে পারবেন না ভারতকে বড় শক্তি হওয়া থেকে।
এই লড়াইয়ের সূত্রপাত ভারতের উপর চড়া হারে শুল্ক চাপানো থেকে। তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত তকমা দেন, যা জানতে পেরে বেশ ক্ষুব্ধ হয় নয়াদিল্লি (India Success)। তবে সম্পর্কের ফাটল আরো গভীর হয় যখন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্কের হাড় দ্বিগুণ করে দেওয়া হয়। যদিও তাতেও দমানো যায়নি ভারতকে।
এবার এই প্রসঙ্গে রবিবার এক সভা থেকে নিজের বক্তব্য রাখলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (India Success)। তিনি বলেন, “ভারতের সাফল্যে কিছু শক্তি খুশি নয়। তারা ভাবে সবকা বস তারা হলে ভারত কীভাবে দ্রুত এগোচ্ছে? তারা চাইছে ভারতীয় পণ্যের দাম ব্যাপক হারে বাড়িয়ে বিদেশে তার বাজার নষ্ট করতে। কিন্তু এটা আমি পরিস্কার করে জানিয়ে দিচ্ছি যে আর কেউ আটকাতে পারবেনা আমাদের দেশকে বড় শক্তি হওয়া থেকে।”
প্রসঙ্গত, সম্প্রতি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার করে দিয়েছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তিনি কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থের সঙ্গে আপোষ করবেন না। এখানেই শেষ নয়, তিনি এটাও জানিয়ে দেন যে তাদের যদি এর জন্য বড় মাশুল দিতে হয়, তাহলেও দেশ প্রস্তুত। এবার দেখার ব্যাপার যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে মোদি ও ট্রাম্পের এই লড়াই। কি হয় আগামী দিনে, সেটাই এখন বড় প্রশ্ন।






