কাশিপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব, ভক্তদের ভিড়ে মুখর উদ্যানবাটি
Kalpataru Utsav at Kashipur Udyanbati

The Truth of Bengal: কলকাতার কাশিপুর উদ্যানবাটিতে ১ জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়েছে। এই উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত-শিষ্যরা পালন করেন। ১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে কল্পতরু উৎসব উদযাপিত হয়।
কাশিপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। প্রতিবারই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় কাশিপুর উদ্যানবাটীতে। এই দিন দিনটি পালন করা হয়, কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। উৎসবের দিনটিতে উদ্যানবাটিতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভক্তরা শ্রীরামকৃষ্ণের মন্দির পরিদর্শন করেন, তাঁর জীবন ও বাণী সম্পর্কে আলোচনা করেন এবং তাঁর কাছে প্রার্থনা করেন। উৎসবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ও ভক্তরা। এছাড়াও, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উৎসবের শেষে ভক্তরা কল্পতরু গাছের নিচে প্রার্থনা করেন।






