Campus Needs: কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পরিকাঠামোর অভাব, উদ্বেগে অভিভাবকরা
Campus Needs emerge as Kanyashree University, operating without a permanent campus or statutes
Truth Of Bengal: মাধব দেবনাথ: রাজ্যের মেয়েদের পড়াশোনার সুবিধার জন্য তৈরি করা হয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় চালু হয়(Campus Needs)। জেলার ছাত্রীদের কাছে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ তৈরি হয়। কন্যাশ্রী বিদ্যালয়ে প্রতিবছর ছাত্রীর সংখ্যা বাড়ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বাংলা-ইংরেজি, ইতিহাস সহ ১১টি বিষয় পড়ানো হয়।বিগত বছরে এই বিশ্ববিদ্যালয়ের ২৩ জন পড়ুয়া নেট কোয়ালিফাই করেন। এখনও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট তৈরি হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ ক’বছর আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল।তারপর প্রশাসনিক স্তরে নানা উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্প রূপায়ণে প্রশাসনিক তত্পরতা জারি আছে। কিন্তু নিজস্ব পরিকাঠামো না থাকায় বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে কর্তৃপক্ষকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ তপতী চক্রবর্তী।
[আরও পড়ুনঃ ICC: বিশ্বক্রিকেটে ঐতিহাসিক পরিবর্তন! ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকতে পারে ৩২ দল]
সাড়ে চার বছর অতিক্রান্ত হলেও স্থায়ী অধ্যাপক না থাকায় গেস্ট লেকচারার দিয়েই কাজ চালাতে হচ্ছে। যদিও গেস্ট লেকচারারের সংখ্যাও নেহাত কম নয়(Campus Needs)। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ১০০জনের বেশি গেস্ট লেকচারার রয়েছেন। উপাচার্য চান, যেহেতু পড়ুয়ারা আরও বেশি করে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন,তাই তাঁদের কথা ভেবে একটি নির্দিষ্ট ঘরও পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বর্তমানে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের বিল্ডিংয়েই কোনওক্রমে পঠন-পাঠন চলছে। জেলায় দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি কল্যাণী বিশ্ববিদ্যালয়, অন্যটি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়(Campus Needs)। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের ব্যবস্থা হয়েছে, এবার কন্যাশ্রীও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো নিজস্ব পরিকাঠামো সহ ক্লাস শুরু করুক, সেটাই চান অভিভাবকরা ।


