কলকাতা

বিকট শব্দে কেঁপে উঠল হাওড়া ব্রিজ, ভয়াবহ দুর্ঘটনা, আহত ১০

Howrah Bridge shook with loud noise, terrible accident, 10 injured

The Truth of Bengal: বড়সড় বাস দুর্ঘটনা হাওড়া ব্রিজে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস ধাক্কা মারে ব্রিজের লোহার পিলারে। ব্রেক ফেল করে দুর্ঘটনা বলে অনুমান। ঘটনাস্থলে পুলিশ। দুর্ঘটনায় আহত কমপক্ষে ১০ জন যাত্রী। যাত্রীদের গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয় হাওড়া হাসপাতালে।

যাত্রীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজে রেলিংয়ের লোহার পিলারে ধাক্কা মারে ১২/এ রুটের বেসরকারি বাস। মেটিয়াবুরুজ থেকে হাওড়া আসার পথে এই দুর্ঘটনা। আহত গাড়ি চালক।  দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে গিয়েছে। তার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

FREE ACCESS

Related Articles