কলকাতা
Trending

গঙ্গাসাগর মেলার আয়োজনে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, একাধিক সুবিধা প্রদানের নির্দেশ মুখ্যমন্ত্রীর…

High-level meeting at Nabanna to organize Gangasagar Mela, Chief Minister ordered to provide multiple facilities

The Truth Of Bengal: ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে। তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য থাকবে ২,২০০সরকারি বাসও ২৫০-র ওপর বেসরকারি বাস। বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে যোগাযোগের সুব্যবস্থার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় ভিআইপিদের পাইলট কারের জন্য যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় তা দেখার জন্য নির্দেশও দেন প্রশাসনিক প্রধান। অন্যান্যবছরের মতো এবারও তীর্থযাত্রীরা দুর্ঘটনা ঘটলে ৫লক্ষ টাকা বীমার সুযোগ পাবেন।

ধর্মীয় পর্যটন স্থলের বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে গঙ্গাসাগর।প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী  পুণ্যলাভের জন্য  সাগরে ডুব দেন।সাগরসঙ্গম হয়ে ওঠে, সনাতন ধর্মাবলম্বীদের কাছে মিলনক্ষেত্র। সেকথা মাথায় রেখে প্রতিবছরই প্রশাসন সাগরের তীর্থ যাত্রীদের থাকাও যাতায়াতের ব্যবস্থা করে।এবারও সেই গঙ্গাসাগরের বিশ্বজনীন মেলাকে সর্বাঙ্গসুন্দর করার সবরকম পদক্ষেপ করছে প্রশাসন।বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা কতদিন চলবে, সেখানে পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা থাকছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে তিনি ঘোষণা করেন, ‘৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। মেগা কন্ট্রোল রুম থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে।  যাতায়াতে সুবিধার জন্য ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৬টি বার্জ থাকবে। প্রতিটি বার্জ ভেসেলে থাকবে লাইফ জ্যাকেট। দরকারে কলকাতায় ১০টা ট্যুরিস্ট বাস রাখা হবে। এছাড়া থাকবে জিপিএস ট্র্যাকিং।মুখ্যমন্ত্রী জানান,৪০লক্ষ মানুষের জমায়েত হয় এই সাগরসঙ্গমে।

অতিরিক্ত ৬৬টি ট্রেনও থাকবে। থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও। ২২টি জেটিকে মজবুত করা হচ্ছে। শুধু যাতায়াতের ব্যবস্থা নয়, মেলার নিরাপত্তার জন্য অতিরিক্ত সিসিটিভির ব্যবস্থা থাকছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ হাজার ১৫০টি সিসিটিভি থাকবে মেলা প্রাঙ্গনে।   শুধু যন্ত্রের মাধ্যমে নজরদারি নয়, অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় থাকবে পর্যাপ্ত পুলিশ। ২ হাজার ৪০০ জন সিভিল ডিফেন্সের কর্মী। প্রচুর সিভিক ভলান্টিয়ারও মেলার সময় বাড়তি ট্রেন চালানোরও আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলির মতো এবারেও প্রত্যেকের জন্য ৫ লাখ টাকার অ্যাক্সিডেন্টার ইনসিওরেন্স থাকবে বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মেলায় যাঁরা আসবেন, তাঁদের স্বাস্থ্য পরিষেবার বিষয়টিতেও বরাবরের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, মেলায় ৩০০ বেড , ক্রিটিকল গ্রিন করিডোর, ১০০টি অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্স থাকবে।একইসঙ্গে ভিআইপিদের পাইলট কার নিয়ে গঙ্গাসাগরে বেশি ভিড় না করার আবেদনও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Free Access

Related Articles