
The Truth of Bengal,Mou Basu: রাজ্যের গবেষক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সেলে চুক্তিভিত্তিক ভাবে সাময়িক প্রকল্পের কাজের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
১) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আইটি) (তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি (এমসিএ)/ কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর বা বিটেক ডিগ্রি/ এমএসসি সঙ্গে পিজিডিসিএ। আরডিবিএমএস ও ডিবিএমএস, নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইনিং, ডেটা ভিজ্যুয়ালাইজেশন, স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যার, পাইথন ও এআই টুলস ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আরডিবিএমএস, ডিবিএমএস, অফিস টুলস ও ডেটা ভিজ্যুয়ালাইজেশনে দক্ষতা থাকতে হবে।
ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে ডোমেন ও পাবলিকেশনের জ্ঞান থাকা আবশ্যক।
বয়স হতে হবে ২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে ৪০ বছরের মধ্যে।
মাসে ভাতা মিলবে ৩৫ হাজার টাকা।
২) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) (অসংরক্ষিত আসন)
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইপিআর নিয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা করতে হবে। রিসার্চ রিপোর্টিং লেখায় দক্ষতা থাকতে হবে।
২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসে ভাতা মিলবে ৩৫ হাজার টাকা করে।
৩) ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে মাল্টি টাস্কিং স্টাফ (অসংরক্ষিত আসন)
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় ৬০% নম্বর নিয়ে সাম্মানিক ডিগ্রি নিয়ে স্নাতক। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে ডোমেইনের জ্ঞান থাকতে হবে। বেসিক অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
মাসে ভাতা মিলবে ২৫ হাজার টাকা করে।
কীভাবে প্রার্থী বাছাই করা হবে?
৩১ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদনের সফট কপি ও প্রয়োজনীয় নথিপত্র ইমেইল করতে হবে। এই ইমেইল আইডিতে পাঠাতে হবে “[email protected]”। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইমেইল মারফত ইন্টারভিউয়ের তারিখ জানাতে হবে। ইন্টারভিউয়ের সময় বায়োডেটা, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও সেলফ অ্যাটেসটেড করা নথিপত্রের প্রতিলিপি জমা দিতে হবে।






