কলকাতা

বড়বাজারে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Fire Incident at Barabazar

The Truth of Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে। ১৪৭, কটন স্ট্রীটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মূলত শাড়ির গোডাউনে আগুন লেগেছে। যেহেতু অতিরিক্ত ঘিঞ্জি এলাকা, তাই আগুন ছড়িয়ে পড়া সম্ভাবনা রয়েছে। তাই এই বিল্ডিং এর সমস্ত অফিস এবং গোডাউনে লোকেদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রের খবর, শনিবার দুপুর ১:৪০-এ কটন স্ট্রিটের এই গুদামটিতে আগুন লাগে। ছ’তলা ভবনের পাঁচ তলায় রয়েছে কাপড়ের গুদামটি। এদিন দুপুরে ধোঁয়া দেখার মাত্রই দমকলে খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে ওঠেন বহু মানুষ। অন্যদিকে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের পাঁচটি গাড়ি।

আগুন যাতে আশপাশের বাড়িগুলিতে না ছড়ায় তার চেষ্টা চালাচ্ছে্ন দমকল কর্মীরা। পুলিশ সূত্র মারফত খবর, ব্যাংক থেকে এই গোডাউনকে সিস করে দিয়ে যাওয়া হয়েছিল। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাপড় এবং অন্য দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।

Free Access

Related Articles