কলকাতা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকান্ড

Fire breaks out at RG Kar Hospital

Truth Of Bengal: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ড। দুপুর ১২ টা নাগাদ হাসপাতালের ছয় তলায় আগুন লাগে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি বের করে আনা হয় কর্মরত চিকিৎসক ও পড়ুয়াদের। বায়ো কেমিস্ট্রি ল্যাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

বৃহস্পতিবার দুপুরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টার কিছু পরে মাইক্রোবায়োলজি বিভাগের ‘হট এয়ার ওভেন’-এ আগুন ধরে যায়। প্রথমে হাসপাতালের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে।

দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।

হাসপাতালের তরফে জানা গিয়েছে, ওই ওভেনটি পরীক্ষার কাজে ব্যবহার করা হত। বিস্ফোরণের শব্দ শোনার পরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

Related Articles