Civic Volunteer: নবান্নের ভেতরে সিভিকদের প্রবেশ নিষেধ
মঙ্গলবার এক সিভিক ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত পৌঁছে যায়।
Truth of Bengal: জয় চক্রবর্তী: নবান্নের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হলো। বৃহস্পতিবার থেকে অতিরিক্ত নিরাপত্তায় নজর দেওয়া হয়েছে। মঙ্গলবার এক সিভিক ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত পৌঁছে যায়। এরপরেই নবান্নের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। কোন সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) এখন থেকে আর রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে যখন তখন ঢুকতে পারবেনা।
[আরও পড়ুনঃ RCB Tragedy: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় দায় চাপল আরসিবির উপর, সরকারি রিপোর্টে টানা হল কোহলির নাম]
সাধারণ মানুষের মতোই নির্দিষ্ট গেটে তার পরিচয় পত্র দেখিয়ে এবং প্রয়োজনীয়তা জানানোর পর প্রবেশ করতে পারবেন। অন্যান্য পুলিশ কর্মী যারা নবান্নের ভেতরে ডিউটি করবেন তাদের পরিচয় পত্র দেখিয়ে ঢোকা এখন থেকে ‘মাস্ট’ করা হলো। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দপ্তর বা সিএমও’র নিরাপত্তা ও বেশ কিছুটা বাড়ানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। (Civic Volunteer)






