সেনার গাড়ি আটক, ট্রাফিক আইন ভাঙার অভিযোগ! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
এই ঘটনার পর দুবার সেনার গাড়ি আটকানো হয়েছে বলে জানা গিয়েছে।
Truth Of Bengal: মহাকরণের সামনে সেনার গাড়ি আটকাল পুলিশ। আইন ভাঙার (Traffic Violation) গুরুতর অভিযোগ ট্রাফিক পুলিশের। ঘটনাটি মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটে বলে জানা যায়। সেনার গাড়ির পিছনেই ছিল নগরপালের কনভয়। দাবি করা হয়েছে, কলকাতা পুলিশের নগরপালের গাড়ি সেনার গাড়ির পিছনেই ছিল। অভিযোগ, ডান দিকে বিপজ্জনকভাবে টার্ন নিচ্ছিল সেনার গাড়ি। এই ঘটনার পর দুবার সেনার গাড়ি আটকানো হয়েছে বলে জানা গিয়েছে। মহাকরণের সামনে আর ডেকার্স লেনে আটাকানো হয়। যে জায়গায় সেনার গাড়ি আটকানো হয়েছে, সেখানে একটি পোস্টারে স্পষ্ট যে ডান দিকে বাঁক নেওয়া যাবে না। কিন্তু তাও কেন ডান দিকে বাঁক নিল সেনার গাড়ি?

[আরও পড়ুন: AI Misdiagnosis: নিজের উপসর্গের জন্য চ্যাটজিপিটি-কে ভরসা, শেষমেশ স্টেড ৪ ক্যান্সারে আক্রান্ত যুবক]
জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপাল মানেজ বার্মার গাড়ি সেনার গাড়ির পিছনেই ছিল। মহাকরণের সামনে আসতে সিপি মনোজ বার্মার গাড়িকে সেনার গাড়ি গা ঘেঁষে যাওয়ার চেষ্টা করে। যে ঘটনা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি (Traffic Violation) তৈরি হয় বলে দাবি করছেন ট্রাফিক পুলিশ। সে সময় আইন ভাঙার অভিযোগে সেনার গাড়িকে আটক করা হয়। অভিযোগের ভিত্তিতে সেনার গাড়িকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্য এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।
সেনার গাড়ি আটক পুলিশের, ট্রাফিক আইন ভাঙার অভিযোগ! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ pic.twitter.com/ToksAzmpWh
— TOB DIGITAL (@DigitalTob) September 2, 2025
এদিকে সেনার তরফ থেকে বলা হয়েছে, তাঁরা নাকি জানতো না যে কলকাতা নগর পালের গাড়ি তাদের গাড়ির পিছনেই ছিল। সেই সঙ্গে আর বলেন যে, ওভার স্পিডের বক্তব্য ভুল!






