কলকাতাব্যবসা

Ajanta Shoes: হাওয়াই চপ্পল দিয়ে যাত্রা শুরু, আজ দেশের অগ্রগণ্য পাদুকাশিল্প অজন্তা

Discover how Ajanta Shoes transformed from a humble slipper brand to a leading global footwear name.

সুমিত দে: এখন পাদুকা শিল্পে অগ্রগণ্য নাম অজন্তা। যাত্রা শুরু হয়েছিল চপ্পল দিয়ে (Ajanta Shoes)। যে চপ্পল পায়ে দেয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। এখানেই থেমে না থেকে আধুনিক মানের নানা জুতো এনে জুতো শিল্পে বড় বাজার ধরে নিয়েছে। কম দামে মানুষকে উচ্চমানের জুতো উপহার দিয়ে সংস্থার লক্ষ্য ২০২৮ সালে ব্যবসার অঙ্ক হাজার কোটি টাকা পার করা।

[আরও পড়ুন: Durand Cup: আসন্ন ডুরান্ড কাপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, পুরস্কারমূল্য দিগুনেরও বেশি]

‘পায়ে পায়ে পথ চলা’। দেশের অন্যতম পাদুকা শিল্প প্রতিষ্ঠান অজন্তা শ্যুজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই ভাবে প্লাটিনাম জয়ন্তীর দিকে এগিয়ে চলেছে। চপ্পল দিয়ে যে যাত্রাপথের শুরু, সেই অজন্তা কোম্পানি আজ আধুনিক মানের নানা জুতো তৈরি করছে। রাজ্য, দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশের বাজারে। ২০২৮ সালের মধ্যে ব্যবসায় ১,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলা অজন্তা কোম্পানি কলকাতায় ডিলারদের সঙ্গে বৈঠক করে। সেখানে লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি সংস্থার ৭০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা করা হয়। এখন দেশে নানা বড় বড় জুতো কোম্পানি আছে। সব ধরনের ক্রেতার জন্য বাজারে নানা ধরনের জুতো পাওয়া যায়। সেই বাজার ধরার জন্য সব ধ্রণের ক্রেতার কথা মাথায় রেখে নিজেদের সম্ভার সাজাচ্ছে অজন্তা কোম্পানি (Ajanta Shoes)।

১৯৫৬ সালে হাওয়াই চটি দিয়ে শুরু হয়। তারপর দায়িত্বে আসেন অজন্তা কোম্পানির বর্তমান চেয়ারম্যান সুব্রত বনিক। তিনি অজন্তা কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নতুনত্বভরা নানা ভ্যারাইটির জুতো নিয়ে আসেন। সংস্থার যেমন নানা বিপণি রয়েছে, তেমনই অনলাইন পাওয়া যায় সব জুতো। আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে জানালেন সংস্থার চেয়ারম্যান সুব্রত বনিক।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সাগ্নিক বনিক জানেন জুতো শিল্পে বাজার ধরতে হলে কেমন পণ্য আনতে হবে। কী ভাবে ক্রেতাদের চাহিদা পূরণ করতে হবে। সেই ভাবনা থেকে এবারের পুজোয় সংস্থা আনতে চলেছে স্মার্ট শ্যুজ। এই জুতোয় অনেক ধরনের টেকনোলজি ব্যবহার হয়েছে। জুতোয় একটি গেম লঞ্চ করা হয়েছে। স্ক্রিন ছাড়াই এই গেম খেলা যাবে, এছাড়া পায়ের জুতোর সাহায্যে গান শোনা যাবে। এই জুতো ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আমেরিকায় (Ajanta Shoes)।

[আরও পড়ুন: 21st July: লোকাল ট্রেনে একুশে জুলাইয়ের প্রচার, স্টেশনের প্ল্যাটফর্মেও প্রচার মমতা-ভক্তের]

চপ্পল দিয়ে যাত্রা শুরু করে আজ অনেকটাই পথ পেরিয়ে এসেছে অজন্তা কোম্পানি। সেই যাত্রা আরও দীর্ঘ করতে ভাবনায় আসছে নানা বদল। রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্ব বাজার ধরতে চলছে নিত্যনতুন পরিকল্পনা। এই ভাবে আধুনিক পাদুকা শিল্পে এখন বড় নাম হয়ে উঠেছে অজন্তা। ২০২৮ সালে হাজার কোটি টাকা ব্যবসার লক্ষ্যমাত্রা পূরণ করতে নিজেদের সব ধরনের সম্ভার নিয়ে পৌঁছে যেতে চায় সবরকমের মানুষের কাছে।