কলকাতা

21st July: লোকাল ট্রেনে একুশে জুলাইয়ের প্রচার, স্টেশনের প্ল্যাটফর্মেও প্রচার মমতা-ভক্তের

সাধারণ মানুষকে ধর্মতলায় শহিদ তর্পণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রচার করে বেড়াচ্ছেন তিনি।

Truth of Bengal: ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠানের আর মাত্র দিন দুই বাকি। ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ‘নো আইডিন্টিটি কার্ড নো ভোট’ দাবি তুলে মহাকরণ অভিযানে যে ১৩ জন কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণে প্রতিবছর একুশে জুলাই (21st July) লক্ষ লক্ষ মানুষ ধর্ম তলায় আসেন সেই  শহিদদের শ্রদ্ধা জানাতে, দলনেত্রীর বার্তা শুনতে।

[আরও পড়ুনঃ Salman Khan: বিপর্যয়ের মুখে বলিউডের ভাইজান! বান্দ্রার অভিজাত ফ্ল্যাট হাতছাড়া সলমনের]

এবছরও তার অন্যথা হচ্ছে না, তারই প্রাক্কালে চলছে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় নেতা-কর্মীদের প্রস্তুতি সভা। একেক এলাকায় প্রচার চলছে একেক রকম ভাবে। এরই মাঝে সম্পূর্ণ নিজের মতন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত হুগলির ভাই দাস চলন্ত ট্রেনে, স্টেশনের প্ল্যাটফর্মের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত প্রচার করে বেড়াচ্ছেন বুকে একুশে জুলাই-এর সমাবেশের প্ল্যাকার্ড লাগিয়ে। সাধারণ মানুষকে ধর্মতলায় শহিদ তর্পণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রচার করে বেড়াচ্ছেন তিনি। (21st July)

পেশায় রেলের হকার ভাই দাস, সেই ১৯৯৮ সাল থেকে প্রতিবছর একুশে জুলাই মানুষকে মমতা দিদির আহ্বানে ধর্মতলার শহিদ স্মরণে যোগ দেবার জন্য ব্যান্ডেল থেকে হাওড়া, তারকেশ্বর থেকে শেওড়াফুলি, পান্ডুয়া থেকে ব্যান্ডেল,  বিভিন্ন স্টেশনে এবং চলন্ত ট্রেনে একুশের শহিদ স্মরণের বার্তা একাই প্রচার করে চলেছেন। ভাই দাসের কথায় আমি আমার মাতৃসমা দিদিমণিকে অন্তর থেকে ভালবাসি, এবং ১৯৯৩ সালের একুশে জুলাই মহাকরণ অভিযানে আমাদের যে সব কর্মী ভাইরা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মরণসভায় যাওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাই। যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই দলগত ভাবে প্রস্তুতি সভা করেন, প্রচার চালান, আমি কিন্তু একাই আমার মতন করে সাধ্যমত মানুষের মধ্যে দিদির একুশের বার্তাকে তুলে ধরি । ১৯৯৮ সাল থেকে আমি প্রতিবছর এই  প্রচার করে আসছি । (21st July)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ভাই দাস প্রতিবছর জুলাই মাসের ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত একটাই কাজে ব্যস্ত থাকেন। এক বেলা ট্রেনে হকারী করা, আর এক বেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় স্মরণের আহ্বান প্রচার করা। যে মহাকরণ অভিযানে অংশ নিয়ে ধর্মতলায় গিয়ে বামফ্রন্ট সরকারের পুলিশের গুলির সামনে ১৩ জন বীর যোদ্ধা বুক পেতে শহিদ হয়েছিলেন, যা পৃথিবীতে ইতিহাসে এক বিরলতম ঘটনা। এবং তারপর থেকেই প্রতিবছর দিদি একুশে জুলাই (21st July) শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান, তাঁদের স্মরণ করেন, সেটাও ভারতবর্ষের রাজনীতির এক অনন্য নজির।

 

Related Articles