Durand Cup: আসন্ন ডুরান্ড কাপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, পুরস্কারমূল্য দিগুনেরও বেশি
This year’s prize money is more than double, with added SUV rewards for top players.
দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন ডুরান্ড কাপে দেখা যাবে বড় চমক (Durand Cup)। এবার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার জানিয়ে দিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এখানেই শেষ নয়, আরো জানা গিয়েছে যে এবারের পুরস্কারমূল্য গতবারের চেয়ে দিগুনেরও বেশি করা হয়েছে। এছাড়াও এসইউভি দেওয়া হবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসজয়ীদের।
[আরও পড়ুন: 21st July: লোকাল ট্রেনে একুশে জুলাইয়ের প্রচার, স্টেশনের প্ল্যাটফর্মেও প্রচার মমতা-ভক্তের]
প্রসঙ্গত, ডুরান্ড কাপের এই মরশুম শুরু হবে আগামী ২৩শে জুলাই থেকে। টুর্নামেন্টের উদ্বোধন হবে যুবভারতী স্টেডিয়ামে। অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪। তাদের ভাগ করা হয়েছে ছয়টি গ্রুপে। গতবার ১২টি আইএসএল দল খেলেছিলেন টুর্নামেন্টে। এই বছর খেলবেন ছটি দল – মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি ও মহামেডান স্পোর্টিং ক্লাব। জয়ী দলকে রাষ্ট্রপতি ভবনে দেওয়া হবে প্রেসিডেন্টস কাপ (Durand Cup)।
[আরও পড়ুন: VC appointment: ফের জয়, উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যের পক্ষে রায় সুপ্রিম কোর্টের]
এছাড়া এই বছর বিদেশী দলের মধ্যে খেলতে দেখা যাবে নেপাল ত্রিভুবন আর্মি আর মালয়েশিয়ার সেনা দলকে। প্রথমবার এই টুর্নামেন্ট খেলতে চলেছে ডায়মন্ডহারবার এফসি, মালয়েশিয়া আর্মি, আইটিবিপি, সাউথ ইউনাইটেড, ওয়ান লাদাখ ও নামধারী এফসি। মোট ছটি মাঠ বেছে নেওয়া হয়েছে খেলার জন্য। যুবভারতী ও কিশোরভারতীর পাশাপাশি ফুটবলারদের খেলতে দেখা যাবে কোকরাঝাড়, ইম্ফল, শিলং ও জামশেদপুরের মাঠে। এবার বিষয় যে এই মরশুমে কারা জয়ী হয় (Durand Cup)।





