কলকাতা
Accident Reduction: রাজ্যে দুর্ঘটনার হার কমেছে ৩০ শতাংশ
West Bengal records a 30% drop in accident rates, says Transport Minister in assembly.
জয় চক্রবর্তী: রাজ্যে দুর্ঘটনার হার যথেষ্ট পরিমাণে কমেছে (Accident Reduction)। ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের বিধায়ক শংকর ঘোষের প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিধানসভা অধিবেশনে জানিয়েছেন, গোটা রাজ্যে দুর্ঘটনার হার ৩০% কমেছে।
[আরও পড়ুন: Daily Horoascope: সপ্তাহের শুরুর দিনটি আপনার কেমন কাটবে, জানতে পড়ুন আজকের রাশিফল]
২০১৫ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ১৭,৫৫৫। ২০২৩ সালে ১৩,৭৯৫ টি দুর্ঘটনার সংখ্যা হয়েছে। ফলে গোটা রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কমেছে বলে বিধানসভাতে জানিয়েছেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।






