Daily Horoascope: সপ্তাহের শুরুর দিনটি আপনার কেমন কাটবে, জানতে পড়ুন আজকের রাশিফল
কর্কট রাশির জাতক জাতিকাদের আজ অস্ত্রপাচার বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে
Truth of Bengal: কর্কট রাশির জাতক জাতিকাদের আজ অস্ত্রপাচার বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতকদের সোমবার সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ অন্যান্য রাশির জাতক জাতিকাদের দিন কেমন কাটবে তা জানতে পড়ুন আজকের রাশিফল (Daily Horoascope)।
মেষ রাশি: আজ দিনের প্রথমার্ধে কোন সুখবর পেতে পারেন। তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না। সময়ের উপর ভরসা রাখুন।
বৃষ রাশি: মনে রাখবেন সবুরে মেওয়া ফলে। ধৈর্য ধরে কাজ করুন। অফিসের কোন কাজ তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করবেন না। এতে আপনার সমস্যা বাড়তে পারে।
[আরও পড়ুনঃ Malda Shootout: মালদহে ফের শুটআউট- দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত টোটোচালক]
মিথুন রাশি: আজকের দিনে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নিন। অন্যের উপর নির্ভরশীল হবেন না। আজকের দিনটা ভালো সুযোগ নিয়ে আসতে পারে।
কর্কট রাশি: আজ কর্কট রাশির জাতকদের বহু প্রতীক্ষিত কাজ সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনার দিনটি ভালো কাটতে চলেছেন। কর্মক্ষেত্র সবকিছুই আপনার পক্ষে থাকবে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
সিংহ রাশি: জোর করে কোন কাজ করবেন না। অফিসের কাজের চাপ থাকলে বিষয়গুলি আপনার নিয়ন্ত্রণে থাকবে।
কন্যা রাশি: সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হতে পারে। ছোট ছোট সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না। আজ পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: অতিরিক্ত চিন্তাভাবনা ত্যাগ করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের পাশে পাবেন। আজকে মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন।
বৃশ্চিক রাশি: অফিসের কাজে ক্লান্ত হয়ে উঠতে পারেন। বেশিক্ষণ অফিসে থাকতে হতে পারে। আজ সাবধানে রাস্তায় হাঁটাচলা করুন।
ধনু রাশি: আজকে আপনার জীবনের কঠিন কোন সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আজ ধনু রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ভালো কাটবে।
মকর রাশি: নিজে কি চাইছেন সেটা আগে বুঝুন। আজ সারা দিনে অতিরিক্ত পরিশ্রম হতে পারে। যার ফলে আপনার ক্লান্তি আসবে।
কুম্ভ রাশি: কোন সমস্যা থেকে পালিয়ে যাবার চায় তাকে মোকাবিলা করুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। অযথা মাথা গরম করবেন না।
মীন রাশি: আজকের দিনটি আপনার পক্ষেই থাকবে। কর্মক্ষেত্রে সমস্যা কেটে যেতে পারে। আজ আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। বাবা মায়ের সঙ্গে বিরোধ কেটে যেতে পারে। (Daily Horoascope)




