কিশোরসহ গাড়ি তলিয়ে গেল গঙ্গায়, নিমতলা ঘাটে হুলস্থুল কান্ড! দেখুন সেই ভিডিয়ো
A car with a teenager sank in the Ganga, a shocking incident at Nimtala Ghat! Watch that video

The Truth Of Bengal: রবিবার সাতসকালে কলকাতার নিমতলার গঙ্গারঘাটে ঘটল বিপত্তি। গঙ্গায় পরে যায় একটি গাড়ি। ওই গাড়ির মধ্যেই ছিল এক কিশোর। গাড়ি থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী দল গঙ্গায় নেমে গাড়িটিকে তোলার চেষ্টা শুরু করে। ঘণ্টা খানেকের চেষ্টায় গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকা থেকে গাড়ি করে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন এক পরিবার। ওই পরিবারের সদস্যরা মন্দিরে পুজো দিতে গেলেও বাড়ির ছোট ছেলে ওই কিশোর গাড়িতেই থেকে যায়। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির স্টিয়ারিং নিয়ে টানাটানি করতে গিয়েই বিপদ ডেকে আনে ওই কিশোর। গাড়িটি গড়িয়ে গঙ্গায় তলিয়ে যায়।
স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। গাড়ির মধ্যে থেকে কিশোরকে কোনও রকমে উদ্ধার করা সম্ভব হয়। জলে নেমে গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে তোলা হয়। স্থানীয় এবং উদ্ধারকারী দলের তৎতপরতায় কিশোরের প্রাণ রক্ষা করা গিয়েছে। পরিবারের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠছে।





