সিরিটি মহাশ্মশানকে নবরূপ, শহরে নয়া ৬৩ টি ইলেকট্রিক চুল্লি
63 new electric furnaces in the city

The Truth of Bengal: সিরিটি মহাশ্মশানের সংস্কারের কর্মষজ্ঞ শুরু হল। নতুন আরও ২টি ইলেকট্রিক চুল্লি ও ১টি কাঠের চুল্লি তৈরি করা হচ্ছে। মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, পরিবেশবান্ধব চুল্লির পুণঃনবীকরণের জন্য ব্যয় হচ্ছে ১০কোটি টাকা। ২বছরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা পুরকর্তাদের। দক্ষিণ কলকাতার অন্যতম মহাশ্মশান হল সিরিটি। গড়ে ১০-১৫টি করে মৃতদেহ সৎকার হয় বেহালা ও টালিগঞ্জ ট্রামডিপো সংলগ্ন এই শ্মশানে। আগে শ্মশান সংলগ্ন টালিনালায় অস্থি বিসর্জন দেওয়া হত।
স্থানীয়দের দাবি, শহরের অন্য শ্মশানগুলির সৌন্দর্যায়ন হলেও সিরিটি শ্মশান সংস্কার কখনও সে ভাবে হয়নি।তাই মানুষের দাবি মেনে নিয়ে এবার সিরিটি মহাশ্মশানের সংস্কারের কাজ শুরু হল।ইলেকট্রিক চুল্লির পাশাপাশি একটি নতুন কাঠের পরিবেশ বান্ধব চুল্লি নির্মাণ হবে। শ্মশানের পরিধি বৃদ্ধি করতে সংলগ্ন আরো ১৪ কাটা জমি সংযুক্ত করা হবে। সেখানে তৈরি করা হবে একটি জলাশয়। যেখানে নিয়মিত গঙ্গার জল ঢুকবে।
এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই এই শ্মশানের পরিবেশকে আরও সুন্দর এবং উন্নতমানের করার কাজ। দাহ করতে আসা সব যাত্রীদের জন্য আধুনিক মানের এয়ার কন্ডিশন হল বা রেস্টরুম গড়ে তোলা হবে বলেও জানান তারক সিং। থাকবে ক্যাফেটোরিয়াও। তৈরি করা হবে পার্কিং লট।সবমিলিয়ে পুরপ্রশাসন এই অন্তিমযাত্রার সুব্যবস্থা করায় পুরবাসী যে খুশি তা বলাই যায়।





