চাকরি

Union Bank: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২৫০’এর বেশি শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ওয়েলথ ম্যানেজার এমএমজিএস-২ পদে নিয়োগ করা হবে।

Truth of Bengal: ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার (ওয়েলথ ম্যানেজার) পদে ২৫০’এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। এরমধ্যে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে (Union Bank)।

আরও পড়ুন: নির্বাচন কমিশন ঘেরাও: “এটা সংবিধান রক্ষার লড়াই”, স্পষ্ট দাবি রাহুলের

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ওয়েলথ ম্যানেজার এমএমজিএস-২ পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, এমবিএ/এমএমএস/পিজিডিবিএ/পিজিডিবিএম/পিজিপিএম/পিজিডিএম ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩৯৬০ টাকা (Union Bank)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

কীভাবে করা যাবে আবেদন? কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে?

৫ আগস্ট থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের প্রথমে আইবিপিএস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট মারফত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ১৭৭ টাকা আর বাকি চাকরিপ্রার্থীদের ১১৮০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (Union Bank)।

Related Articles