আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে নিয়োগ, জানুন বিস্তারিত
রাজ্যর স্বাস্থ্য দফতরের তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে নিয়োগ করা হবে। রাজ্যর স্বাস্থ্য দফতরের তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
৭ নভেম্বরের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in থেকে নির্দিষ্ট ফরম্যাটের আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন। তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষর দফতরে।
মোট শূন্যপদ ৯। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা পর্ষদ থেকে এমডি/এমএস/ডিএনবি/ডিআরএনবি/এমডি/এমসিএইচ ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২৪ ডিসেম্বরের নিরিখে ৪৫ বছরের মধ্যে। ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১১ নভেম্বর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।






