আদিবাসী উন্নয়ন দফতরে নিয়োগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত
সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ করতে হবে।
Truth Of Bengal: দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদে প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের দফতর থেকে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ও সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২। বয়স হতে হবে ২১ বছরের ঊর্ধ্বে। ১২ নভেম্বরের মধ্যে সরাসরি ড্রপ বাক্সে জমা দিতে হবে অথবা ডাকযোগে আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র সমেত পাঠাতে হবে। খামের ওপর কোন পদে আবেদন করছেন তা লিখতে হবে। এই ঠিকানায় পাঠাতে হবে (P.O CUM D.W.O, BCW&TD, ROOM NO. 313, New Administrative Building, Berhampur, Murshidabad, Pin-742101)।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এআইসিটিই দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ করতে হবে।
মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। ২টি পদের জন্যই ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২৫ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েজের প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। ইংরেজি, জেনারেল স্টাডিজ ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে। ডাকযোগে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। লিখিত পরীক্ষায় পাশ করলেই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। বয়সের প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, ঠিকানার প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, সেলফ অ্যাটেসটেড করা ৩টি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।






