চাকরি

নিয়োগ চলছে সুপ্রিম কোর্টে, জেনে নিন আবেদনের নিয়ম

Recruitment is going on in the Supreme Court, know the application rules

Truth Of Bengal: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গ্রুপ বি নন গেজেটেড পোস্টে জুনিয়র কোর্ট অ্যাসিসট্যান্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মোট শূন্যপদ ২৪১টি। প্রাথমিক বেসিক পে ৩৫,৪০০ টাকা। গ্রস স্যালারি হতে পারে ৭২,০৪০ টাকা। শর্ট নোটিশ রিলিজ বেরিয়েছে ১৮ ডিসেম্বর। অনলাইন আবেদন করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। মিনিটে ৩৫টি শব্দ করার টাইপিং দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। অনলাইনেই একমাত্র আবেদন করা যাবে। খুব শিগগিরই আবেদন শুরু হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে হবে। একাধিক ধাপে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। এরমধ্যে রয়েছে অবজেক্টিভ লিখিত পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট, টাইপিংয়ের পরীক্ষা, ডেসক্রিপটিভ টেস্ট, ইন্টারভিউ, নথিপত্র যাচাই প্রক্রিয়া, শারীরিক মাপজোকের পরীক্ষা।

Related Articles