প্রকাশিত হল কলকাতা পুলিশের কনস্টেবল-লেডি কনস্টেবল পরীক্ষার ফল, ১৮ জানুয়ারি ইন্টারভিউ
Police Constable-Lady Constable Exam Result

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রকাশিত হল কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের চূড়ান্ত পরীক্ষার ফল। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। যে প্রার্থীরা ফাইনাল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আগামী ১৮ জানুয়ারি থেকে তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ৮ জানুয়ারি থেকে অনলাইনে ই-কললেটার ডাউনলোড করা যাবে। পাশাপাশি,পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিশিয়াল ওয়েবসাইট ‘wbpolice.gov.in’ মারফত পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে। আগামী ২১ জানুয়ারি পরীক্ষা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ জানুয়ারি থেকে চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ‘https://prb.wb.gov.in’ ও পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট ‘https//wbpolice.gov.in’ মারফত অনলাইনে ইঅ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। পরীক্ষার দিন আসল পরিচয়পত্রের সঙ্গে ইঅ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। ১৩৫৫ শূন্যপদে লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য আগেই প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পরীক্ষায় সফল পরীক্ষার্থীরাই বসতে পারবেন চূড়ান্ত লিখিত পরীক্ষায়।কীভাবে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের পরীক্ষার ফল দেখবেন?
১) চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in বা কলকাতা পুলিশের ওয়েবসাইট www.kolkatapolice.gov.in মারফত পরীক্ষার ফল দেখতে পারবেন।
২) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছেন, তাঁরা হোমপেজে ‘Recruitment’ ট্যাব দেখতে পারবেন। সেখানে ক্লিক করতে হবে। বেছে নিতে হবে ‘Recruitment’।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। ‘Recruitment’-র নীচেই দেখতে পাবেন ‘Recruitment to the post of Constables and Lady Constables in Kolkata Police 2022’। সেটার পাশেই ‘Get Details’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
৪) ওপরেই আছে ‘Recruitment to the post of Constables and Lady Constables in Kolkata Police 2022’। নীচে আছে ‘Result of Final Written Examination’। পাশেই দেখতে পাবেন ‘Get Details’। তাতে ক্লিক করতে হবে।
৫) একটি নয়া পেজ খুলে যাবে। ওপরেই লেখা আছে ‘Result of Final Written Examination for the post of Constables and Lady Constables in Kolkata Police 2022’ এবং ‘Candidates can find their result by entering their Application Sl. No. and DOB’। এবার অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করতে হবে।
৬) স্ক্রিনে একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষার ফলাফল দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে পারেন প্রার্থীরা।
ইন্টারভিউয়ের কললেটার ডাউনলোড করতে কী কী লাগবে?
পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে কললেটার ডাউনলোড করার জন্য কয়েকটি নথি আপলোড করতে হবে। সেগুলি হল, মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার শংসাপত্র বা অ্যাডমিট কার্ড লাগবে জন্মের প্রমাণপত্র হিসাবে।মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছেন, সেটার প্রামাণ্য নথি হিসেবে শংসাপত্র বা মার্কশিট আপলোড করতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ের মহকুমার প্রার্থীদের ডোমিসাইল শংসাপত্র লাগবে। অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি, তফসিলি জাতি চাকরিপ্রার্থীদের সরকারি সার্টিফিকেট আপলোড করতে হবে। মেধাবী ক্রীড়াবিদদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি লাগবে। যে চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের অধীনস্থ প্রতিষ্ঠানে কাজ করেন, তাঁদের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দিতে হবে। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে প্রার্থীদের।






