চাকরি

রাজ্যের ৫ জেলায় ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডে বিপুল কর্মসংস্থান, কোন কোন জেলায় হবে নিয়োগ

Huge employment in West Bengal Khadi and Village Industries Board in 5 districts of the state, recruitment will be done in which districts

The Truth Of Bengal: মৌ বসু ,  রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডে উত্তরবঙ্গের ৫ জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্থানীয় প্রশাসনিক সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। প্রতিটি জেলায় শূন্যপদ একটি করে। প্রথমে ১ বছরের মেয়াদে নিয়োগ করা হবে। প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। শিক্ষাগত যোগ্যতা বিকম/বিএসসি/এমকম/এমএসসি। অ্যাকাউন্ট্যান্সির বিশদ জ্ঞান থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ও ট্যালির জ্ঞান থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের ওয়েবসাইট ( www.wbkvib.org.in or www.banglarkhadi.in) মারফত অনলাইনে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। ১৬ এপ্রিল ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের অফিসে (১২, বিবাদী বাগ, কলকাতা-৭০০০১) সকাল ১১টার মধ্যে হাজির হতে হবে ইন্টারভিউয়ের জন্য।

সকাল ১১টা থেকে কনফারেন্স হলে ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ বোর্ডের কাছে সম্পূর্ণ আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়াও বয়স, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো সচিত্র পরিচয়পত্রের সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে।

Related Articles