চাকরি

দার্জিলিং,কালিম্পং ও পশ্চিম বর্ধমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ

Job News

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দার্জিলিং, কালিম্পং ও পশ্চিম বর্ধমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে।চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে -নির্দিষ্ট মহকুমা শাসকের দফতরে গিয়ে অফলাইনে ৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। কোন মহকুমায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে: দার্জিলিং পালবাজার অতিরিক্ত আইসিডিএস প্রোজেক্ট, দার্জিলিং, দার্জিলিং অতিরিক্ত আইসিডিএস প্রোজেক্ট, দার্জিলিং (ইউ) আইসিডিএস প্রোজেক্ট, রাঙ্গলি রাঙ্গলিকোট আইসিডিএস প্রোজেক্ট, জোরবাংলো-সুখিয়াপোখরি অতিরিক্ত আইসিডিএস প্রোজেক্ট, জোরবাংলো-সুখিয়াপোখরি আইসিডিএস প্রোজেক্ট, কার্শিয়াং অতিরিক্ত আইসিডিএস প্রোজেক্ট, কার্শিয়াং আইসিডিএস প্রোজেক্ট ও মিরিক আইসিডিএস প্রোজেক্ট।

আবেদনকারীকে সংশ্লিষ্ট ওয়ার্ড যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সেখানকার বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ। উচ্চ শিক্ষিত প্রার্থীরাও অগ্রাধিকার। আবেদনপত্র পাওয়া যাবে এই লিঙ্কে-‘-‘https://Darjeeling.gov.in’। মহকুমা শাসকের দফতরেও পাওয়া যাবে আবেদনপত্র। আবেদন যাচাইয়ের পর বাছাই করা আবেদনকারীদের নামে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। প্রথম পর্যায়ের বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে (৯০ নম্বরের লিখিত পরীক্ষা আর ১০ নম্বরের মৌখিক পরীক্ষা)। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে লিখিত পরীক্ষার দিন।

পশ্চিম বর্ধমানের সালানপুর, দুর্গাপুর-২, অণ্ডাল, পাণ্ডবেশ্বর, ফরিদপুর-দুর্গাপুর, আসানসোল-২, দুর্গাপুর-১, কুলটি, আসানসোল, বরাবনি, কাঁকসা অতিরিক্ত, কাঁকসা, রানিগঞ্জে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। ৬ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। পশ্চিম বর্ধমানের অফিশিয়াল ওয়েবসাইট ”paschimbardhaman.gov.in” মারফত। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।

কালিম্পং পুরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। যে সব মহকুমায় নিয়োগ করা হবে সেগুলো হল–তিস্তা, তাশিডিং, আন্ডাল, ভালুকোপ, ডক্টর গ্রাহাম হোমস, আপার এচ্চে, ডুঙ্গরা, পুডুং, লোয়ার কাংকেয়বং, নিমবং, ইয়াঙ্গমাকুম, পাবরিংতার ও কালিম্পং পুরসভায়।
৮ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে কালিম্পংয়ের জেলাশাসকের দফতরে। বয়সসীমা ১৮-৩৫ বছরের মধ্যে। লিখিত পরীক্ষা আর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষার পূর্ণমান ৯০ আর ১০ নম্বরের ইন্টারভিউ হবে। ৩০ নম্বর লিখিত পরীক্ষায় পেতেই হবে ইন্টারভিউয়ে কোয়ালিফাই করার জন্য। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, ঠিকানা ও বয়সের প্রমাণপত্র, মার্কশিট ও শংসাপত্র সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

Related Articles