আন্তর্জাতিক

Trump Victory: টানাপোড়েনের শেষে ট্রাম্পের জয়, মার্কিন কংগ্রেসে পাশ বিতর্কিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’

Trump secures narrow win as U.S. Congress passes controversial ‘One Big Beautiful Bill’ by just 4 votes

Truth Of Bengal: চরম টানাপোড়েনের পর মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেল বিতর্কিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। বৃহস্পতিবার আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে  মাত্র চার ভোটের ব্যবধানে (২১৮–২১৪) পাশ হয় এই বিল(Trump Victory)। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ বিরাট রাজনৈতিক জয়’ বলে আখ্যায়িত করেছেন। শুক্রবার, ট্রাম্প বিলটিতে সই করার পর এটি আইনে পরিণত হবে।

[আরও পড়ুন:  Dilip Ghosh: তৃণমূলে যোগ দেবেন? ভবিষ্যৎ নিয়ে সোজাসাপটা দিলীপ ঘোষ]

এই বিল ঘিরেই সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মার্কিন রাজনীতি। বিলটির উদ্দেশ্য— সরকারি ব্যয় সংকোচ ও কর সংস্কার(Trump Victory)। আর সেই কারণেই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন টেসলার কর্ণধার এলন মাস্ক। ক্ষমতায় আসার পর সরকারি ব্যয় সংক্রান্ত দপ্তরের দায়িত্ব মাস্ককেই দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এই বিল ঘিরে মতপার্থক্য এতটাই চরমে ওঠে যে, মাস্ক সেই দপ্তর থেকে ইস্তফা দেন। রাজনৈতিক মহল ধরেই নিয়েছিল, এই বিল কংগ্রেসে পাশ করানো ট্রাম্পের পক্ষে কঠিন হবে। এমনকি অনেক রিপাবলিকান সদস্যও বিলের বিরোধিতায় ছিলেন, কারণ এতে ঋণের বোঝা বাড়বে, আর জনকল্যাণমূলক খাতে ব্যয় কমবে বলে আশঙ্কা ছিল। তবে কংগ্রেসের স্পিকার মাইক জনসন সক্রিয়ভাবে মাঠে নামেন। সেইসঙ্গে বিদ্রোহী  রিপাবলিকানদের তাঁদের বিলের পক্ষে ভোট দিতে রাজি করান।

FB link: https://www.facebook.com/truthofbengal

বিল পাশ হওয়ার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ‘এই প্রথমবার এত বড় মাপের একটি বিল পাশ হল(Trump Victory)। এই আইন রকেটশিপের মতো আমেরিকাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।’  এছাড়াও, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিল পাশ হওয়ায় কংগ্রেস ও প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিল শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের মুখে এটি ট্রাম্পের জন্য বড় জয়। তবে বিলটির ফলে সরকারি ব্যয়ের অনেক খাতে কাটছাঁট হতে পারে— যার প্রভাব পড়বে সাধারণ নাগরিকের উপর। সেই সঙ্গে বাড়বে রাষ্ট্রীয় ঋণের পরিমাণও। বিলটি এখন শুধু ট্রাম্পের সইয়ের অপেক্ষায়। এরপর আইনে পরিণত হলে আমেরিকার অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। তবে এই জয় ট্রাম্পের রাজনৈতিক ময়দানে নতুন গতি আনল, তা নিঃসন্দেহে বলা যায়।

Related Articles