Dilip Ghosh: তৃণমূলে যোগ দেবেন? ভবিষ্যৎ নিয়ে সোজাসাপটা দিলীপ ঘোষ
Is BJP leader Dilip Ghosh considering a political shift?
Truth Of Bengal: ধীরে ধীরে কি বাড়ছে দলের সঙ্গে দূরত্ব? গেরুয়া শিবির ছেড়ে এবার কি তিনি হাত ধরবেন ঘাসফুল শিবিরের (Dilip Ghosh)? নিজের রাজনৈতিক জীবনের পরবর্তী অধ্যায় প্রসঙ্গে সাংবাদিকদের জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট করে দেন যে তাঁর ভবিষ্যৎ কি, সেটা দলই ঠিক করবে। তবে এর সঙ্গে তিনি এটাও জানান যে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে তাঁর কোন সমস্যা নেই।
[আরও পড়ুন: Rain and thunderstorm alert: ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, তালিকায় রয়েছে কলকাতাও]
দীর্ঘদিন ধরেই বঙ্গ বিজেপির সঙ্গে মতপার্থক্য স্পষ্ট হচ্ছে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ায় তাঁকে পড়তে হয়েছিল তাঁরই দলের কটাক্ষের মুখে। শুধু তাই নয়, তিনি ডাক পাননি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায়। এমনকি তাঁকে ব্রাত্য করা হয় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানেও (Dilip Ghosh)।

দিলীপ ঘোষের পরপর দলীয় কর্মসূচি ওগুলিতে ডাক না পাওয়া দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে এবার তিনি বিজেপির পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা ধরবেন কিনা। এই ব্যাপারেই বৃহস্পতিবার সকালে তিনি নিজের মতামত জানালেন। প্রতিদিনের মতো এদিনও তিনি ইকো পার্কে প্রাতঃভ্রমণ করেন এবং এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংক্রান্ত যাবতীয় সব প্রশ্নের উত্তর দেন।
দিলীপ ঘোষ বলেন, “দল ঠিক করবে আমার রাজনৈতিক ভবিষ্যৎ। আমি নিজে থেকে কিছু তো চাইনি দলের থেকে। তারাই আমাকে গাড়ি, সিকিউরিটি, গুরুত্বপূর্ণ পদ, ইত্যাদি সবকিছু দিয়েছে। এখন যদি পার্টির মনে হয় আমার সাধারণ কর্মী এরপরই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওখানে আমি একজন নাগরিক হিসেবে গিয়েছিলাম। আমাকে চিঠি দিয়েছিলেন মুখ্যসচিব (Dilip Ghosh)।”

তৃণমূল নেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমার শাসকদলের কোন নেতার সঙ্গে সমস্যা নেই।” বলা ভালো, তিনি একপ্রকার বুঝিয়ে দিলেন যে পরিস্থিতি তেমন হলে তিনি পতাকা পাল্টাবেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে কি সিদ্ধান্ত নেন দিলীপ ঘোষ। তিনি কি বিজেপিতেই থাকবেন নাকি তৃণমূল কংগ্রেসের যোগ দেবেন? কি হবে শেষ পর্যন্ত? সেটাই এখন দেখার।






