রাজ্যের খবর

Kasba Incident: নির্যাতিতার মাথায় আঘাত করেছিলেন, মনোজিৎকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

যদিও মনোজিৎ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে নির্যাতিতার সম্মতিতেই সব হয়েছিল।

Truth of Bengal: দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে প্রতিনিয়তই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যদিও মনোজিৎ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে নির্যাতিতার সম্মতিতেই সব হয়েছিল। এবার আরো এক ভয়াবহ তথ্য উঠে আসল মনোজিতের এই কুকীর্তি ঘিরে। ধর্ষণে বাধা দেওয়ায় তিনি নাকি নির্যাতিতার মাথায় আঘাত করেছিলেন। এমনটাই উঠে এলো গোয়েন্দা পুলিশের তদন্তে (Kasba Incident)।

আরও পড়ুনঃ Dilip Ghosh: তৃণমূলে যোগ দেবেন? ভবিষ্যৎ নিয়ে সোজাসাপটা দিলীপ ঘোষ

এক পুলিশ বক্তব্য, “প্রথমে নির্যাতিতাকে জোর করে ওয়াশরুমে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করা হলে, ধাক্কাধাক্কি শুরু হয়। বাধা পেয়ে মনোজিৎ তাঁকে আঘাত করে তাঁর মাথা ঝাঁকিয়ে দিয়ে। দেওয়ালে মাথা ঠুকে দেওয়ার চেষ্টা করে নির্যাতিতার। এরপর গার্ড রুমে টেনে নিয়ে যাওয়ার পর যখন ফের ধর্ষণে বাধা দেয় নির্যাতিতা, তখন মনোজিৎ তার মাথা বিছানায় ঠুকে দেয় এবং আঘাত করে। যদিও কার্টন ও গদি থাকায় মারাত্মক কিছু ঘটেনি। এমনকি নির্যাতিতাকে হকিস্টিক দিয়েও মারার চেষ্টা করে মনোজিৎ (Kasba Incident)।”

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত মাসের ২৫ তারিখে। পদের টোপ দেখিয়ে নির্যাতিতাকে ডেকে পাঠানো হয় এবং তাঁর গণধর্ষণ করা হয়। থানায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখতে। এখনো ঘটনার তদন্ত চলছে (Kasba Incident)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

পাশাপাশি, এই ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। তরজায় জড়িয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধীরা। বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলির বক্তব্য যে ঘাসফুল শিবির নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। দলের নেতাদের তরফ থেকে জানানো হয়েছে যে নারীদের সঙ্গে অপরাধ কোনদিনই বরদাস্ত করবে না দল এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবার দেখার বিষয় তদন্তে আর কাদের নাম উঠে আসে। কি হয় শেষ পরিণতি? সেটাই এখন দেখার (Kasba Incident)।

Related Articles