আন্তর্জাতিক

Aquarium: চিনে তৈরি হল বিশ্বের সবচেয়ে বড় ইনডোর অ্যাকুয়ারিয়াম

এটি কোনো সাধারণ বিনোদন পার্ক বা থিম পার্ক নয়।

Truth of Bengal: চিনের গুয়াংডন প্রদেশের ঝুহাই শহরে রয়েছে শিমেলং স্পেসশিপ। এটি কোনো সাধারণ বিনোদন পার্ক বা থিম পার্ক নয়। আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এখানে। স্পেসশিপ বা মহাকাশযানের আকারের দোতলা থিম পার্ক আসলে মহাসাগরের থিমযুক্ত বিশ্বের সবচেয়ে বড়ো অ্যাকুয়ারিয়াম বা ইন্ডোর থিম পার্ক (Aquarium)।

আরও পড়ুনঃ Trump Victory: টানাপোড়েনের শেষে ট্রাম্পের জয়, মার্কিন কংগ্রেসে পাশ বিতর্কিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’

২০২৩ সালে উদ্বোধন হয় শিমেলং স্পেসশিপ থিম পার্কের। অত্যাধুনিক থিম পার্ক তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার লেগাসি এন্টারটেইনমেন্ট নামক সংস্থা। থিম পার্কের মধ্যে কসমিক ওয়ার্ল্ড, এশিয়া প্ল্যানেট, রেইনফরেস্ট প্ল্যানেট, ক্যানিয়ন প্ল্যানেট নামক আলাদা আলাদা জোন রয়েছে (Aquarium)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বিশাল অ্যাকুয়ারিয়ামে ৭৫০ লাখ লিটারের বেশি জল রয়েছে। ৩৮টি ট্যাঙ্ক রয়েছে। হাঙর, কিলার হোয়েল, শঙ্কর মাছের মতো বিভিন্ন রকমের প্রজাতির সামুদ্রিক প্রাণী ও মাছ রয়েছে। সিঙ্গেল ট্যাঙ্কে রয়েছে হোয়েল শার্ক, মান্টা রে। সমুদ্রের পাশাপাশি আমাজন নদীর জীববৈচিত্র্য দেখা যায়। একাধিক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে ঝুলিতে। বেড়ানোর আদর্শ সময় মার্চ থেকে মে আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস (Aquarium)।

Related Articles