আন্তর্জাতিক

Trump Tariff: ফের বাণিজ্য যুদ্ধের পথে ট্রাম্প! নিশানায় এবার কানাডা

তিনি জানান, আগামী ১ অগস্ট থেকে কানাডা থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে।

Truth of Bengal: ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক পরদিনই এবার কানাডার উপর কড়া পদক্ষেপের ঘোষণা করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি জানান, আগামী ১ অগস্ট থেকে কানাডা থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নের উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। ওই চিঠি কানাডার রাজধানী অটোয়ায় পৌঁছে যাওয়ার কথা। তবে এই সিদ্ধান্ত সম্পর্কে কানাডা সরকারকে অবহিত করা হয়েছে বলে খবর (Trump Tariff)।

আরও পড়ুনঃ Malda: জমি ব্যাবসা নিয়ে সংঘর্ষ, জন্মদিনের পার্টিতে খুন তৃণমূল নেতা!

জানা গিয়েছে ট্রাম্প তাঁর চিঠিতে কানাডার প্রতি ক্ষোভের কারণ হিসেবে দু’টি বিষয় স্পষ্ট করেছেন। প্রথমত আমেরিকা থেকে কানাডায় যত পণ্য রপ্তানি হয়, তার চেয়ে অনেক বেশি পরিমাণ পণ্য আমদানি হয় কানাডা থেকে। দ্বিতীয়ত  ট্রাম্পের অভিযোগ, ব্যথানাশক ওষুধ ফেন্টানাইল— যা মরফিনের তুলনায় বহু গুণ শক্তিশালী— মাদক হিসেবে ব্যবহার হয়ে আমেরিকায় ঢুকছে কানাডা হয়ে। ট্রাম্প দাবি করেছেন, এই প্রবেশ রুখতে কানাডা কার্যত ব্যর্থ। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি শুল্ক এড়িয়ে পণ্য আমদানি করার চেষ্টা করে, তাহলে সেই পণ্যের উপর আরও বেশি হারে শুল্ক চাপানো হবে। পাশাপাশি তিনি জানান, যদি কানাডা বা তাদের সংস্থাগুলি আমেরিকাতেই পণ্য উৎপাদন করে, তাহলে এই শুল্ক প্রত্যাহার করা হতে পারে। কানাডা যদি এই শুল্কের পাল্টা জবাব দেয়, সেক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন আরও অতিরিক্ত শুল্ক আরোপ করবে বলে জানানো হয়েছে (Trump Tariff)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এটাই প্রথম নয়। ট্রাম্প এর আগেও ঘোষণা করেছিলেন, কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। তার পাল্টা জবাবে জাস্টিন ট্রুডোর সরকারও আমেরিকার পণ্যে সমান হারে শুল্ক বসায়। সেবারও ফেন্টানাইল ইস্যুকেই মূল কারণ হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প। গত দু’দিনে ট্রাম্প সরকার অন্তত ২৫টি দেশের কাছে এই শুল্ক সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। তবে এখনও অনেক দেশের ক্ষেত্রে আলোচনা চলেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এইসব দেশগুলির পণ্যের উপর ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক বসানো হতে পারে। এর মধ্যে ভারতও রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়, কারণ ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি (Trump Tariff)।

Related Articles