রাজ্যের খবর

Birbhum: বিজেপির অভিযোগের পর কোপ, জীবিতরা ‘মৃত ভোটার’

কখনও আবার পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

Truth of Bengal: বছর ঘুরলেই বিধানসভা ভোট। ছাব্বিশের ভোটের আগে ভোটার তালিকায় ঝাড়াই –বাছাই-এর কাজ চলছে জোরকদমে।শুরু হবে  স্পেশাল ইনটেনসিভ ড্রাইভ বা বিশেষ তালিকা সংশোধনী। কারা বৈধ ভোটার,কারা অবৈধ ভোটার তা আতসকাঁচের নীচে এনে বিচার করতে তত্পর নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকা সংযোজন-পরিমার্জনের মাঝে বেশকিছু বৈধ জীবিত ভোটারের নাম বাদ চলে যাওয়ায় জোরদার বিতর্ক তৈরি হয়েছে। বীরভূমের সিউড়ির রাজনগর ভবানীপুর সাহাপুর এলাকার বহু বৈধ ভোটার মৃতের তালিকায় চলে যাওয়ায় অধিকার হারানোর মুখে সংখ্যালঘু মানুষেরা। বীরভূম জেলার রাজনগর ভবানীপুর সাহাপুর শহর সিউড়ির ১২ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের মোট ৩৭২ জন ভোটারের নাম বাতিল  হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গেছে।(Birbhum)

[আরও পড়ুনঃ Malda: জমি ব্যাবসা নিয়ে সংঘর্ষ, জন্মদিনের পার্টিতে খুন তৃণমূল নেতা!]

কখনও কোচবিহারের বাসিন্দাকে বাংলাদেশি বলে তকমা দিয়ে অসম সরকার, এনআরসি নোটিশ পাঠাচ্ছে,কখনও আবার বাংলা থেকে খাটতে যাওয়া মানুষদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। কখনও আবার পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সোচ্চার তৃণমূল কংগ্রেস। বিজেপি  সাফাই দিলেও,তৃণমূলের পাল্টা বাউন্সারে প্রশ্নের মুখে গেরুয়া শিবির। (Birbhum)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বীরভূমের (Birbhum) জেলাশাসক বিধান রায় কে একটি লিখিত অভিযোগও করেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী।   বিধায়ক বিকাশ রায়চৌধুরীর অভিযোগ,বিজেপি চক্রান্ত করে   সংখ্যালঘু মানুষদের ভোট কেড়ে নিতে চাইছে। কমিশন আগামীদিনে যাতে সংখ্যালঘু মানুষদের নাম ভোটার তালিকায় বহাল রাখে সেজন্য এলাকাবাসীরও দাবি রাখছে।

Related Articles