আন্তর্জাতিক

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন সাহাজা রেড্ডি

আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Truth Of Bengal: নিউইয়র্কে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়ে মৃত্যু হলো ভারতীয় ছাত্রী সাহাজা রেড্ডি উদুমালার। উচ্চশিক্ষার জন্য তিনি নিউইয়র্ক পাড়ি দিয়েছিলেন এবং শহরের আলবানিতে তিনজনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকছিলেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার, যখন সাহাজার ভাড়া বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। একই সঙ্গে বাড়ির আরও তিনজনও দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মকর্তারা। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দুই দিনের চিকিৎসা ও প্রাণরক্ষার চেষ্টার পরও সাহাজার অবস্থা অবনতি হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত সাহাজার মৃত্যু ঘটে। হাসপাতালের সূত্র জানায়, তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

সাহাজার এক আত্মীয় রতনা গোপু জানান, “চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও সাহাজাকে বাঁচানো যায়নি। সাহাজা অনেক লড়াই করেছে, কিন্তু একাধিক অঙ্গ পুড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি।”

ভারতীয় হাইকমিশন সাহাজার মৃত্যুর খবরের পর গভীর শোক প্রকাশ করেছে।

Related Articles