এখনো পর্যন্ত ১০ বিএলও’র মৃত্যু, রিপোর্ট চাওয়া হল ক্ষতিপূরণের জন্য
কিছুদিন আগেই দিল্লির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বিষয়টি সম্পর্কে আলোচিত হয়।
Truth Of Bengal: পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। এস আই আর প্রক্রিয়াতে অংশগ্রহণ করে বি এল ও’র মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের মানুষজন অভিযোগ করেছেন এস আই আলের কাজের চাপের ফলেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতদিন পর্যন্ত বি এল ও মৃত্যু নিয়ে কোন ধরনের লিখিত রিপোর্ট চাওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে।
শনিবারের বৈঠক থেকে নির্বাচন কমিশন সমস্ত জেলা শাসকদের কাছ থেকে বিএলও সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন লিখিতভাবে। এখনো পর্যন্ত দশ জন বি এল ও মৃত্যু হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে, পুলিশি রিপোর্ট, পরিবারের মানুষদের বয়ান সহ সবকিছু লিখিতভাবে জেলা শাসকরা নির্বাচন কমিশালে বিয়ের ও মৃত্যু নিয়ে রিপোর্ট পাঠাবে আগামী সপ্তাহের মধ্যে।
বারটি রাজ্যে এস আই আর চলছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এস আই আর চলছে এমন বেশ কিছু রাজ্যে বিএলও’র মৃত্যু হয়েছে। কিছুদিন আগেই দিল্লির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বিষয়টি সম্পর্কে আলোচিত হয়। তারপরেই শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে লিখিত রিপোর্ট দিতে বলা হয়েছে। বিএলও মৃত্যু নিয়ে আগামী সপ্তাহে রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন বলেই সূত্রের খবর।






