Truth Of Bengal: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সংঘাতের কি আদৌ বিরতি হবে? এই প্রশ্নই বর্তমানে ঘোরাফেরা করছে গোটা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। তবে যেভাবে মাঝেমধ্যে দু’পক্ষ একে অপরের গড়ে হামলা-পাল্টা হামলা (Russia-Ukraine war) চালিয়ে যাচ্ছে, তাতে অন্তত মনে হচ্ছে না যে যুদ্ধ দ্রুত থামবে। রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালানো হল রাশিয়ার তরফ থেকে। যদিও শুধু কিয়েভে নয়, হামলা হয়েছে জ়াপোরিজ়জ়িয়া সহ একাধিক অঞ্চলেও। জানা যায়, এই হামলার জেরে আহত ও নিহত হয়েছেন একাধিক ব্যক্তি।
আরও পড়ুনঃ থিমপুজো ও আলপনার জাদু, প্রবাসে বাঙালির শারদ উৎসব
এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স হ্যান্ডেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করেন। তিনি লেখেন, “ব্যবস্থা করা উচিত যাতে পুতিনের ভয় হয় যুদ্ধ চালিয়ে যেতে। তবেই বন্ধ হতে পারে এই অর্থহীন যুদ্ধ।” অন্যদিকে, কিভের মেয়র ভিটালি ক্লিটস্চকোর বক্তব্য, “ভয়াবহ ক্ষতি হয়েছে প্রায় ২০টি জায়গায়। হামলা চালানো হয়েছে মেডিকেল ফেসিলিটি, সিভিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার ও কিন্ডারগার্ডেনেও। এর ফলে ১২ বছরের একজন মেয়ের মৃত্যু হয়েছে।” (Russia-Ukraine war)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
উল্লেখ্য, তিন বছর পেরিয়ে চার বছরে পরতে চলেছে এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই দেশের এই আগ্রাসনের জেরে দু’পক্ষের একাধিক সেনা সহ বহু সাধারণ মানুষ প্রাণ হারান। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প উঠেপড়ে লেগেছেন এই যুদ্ধ থামানোর জন্য। কিন্তু এখনও পর্যন্ত তিনি সফল হননি। এমনকি এর জন্য ভারতকেও শুল্কের হার দ্বিগুণ করে শাস্তিও দিয়েছেন। তাদের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত তাদের সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। যদিও নয়াদিল্লির তরফ থেকে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে যে দেশের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তাঁরা। (Russia-Ukraine war)






