আন্তর্জাতিক

হাসিনার বিরুদ্ধে রুজু আরও চার মামলা

Ruju has four more cases against Hasina

Truth Of Bengal: একের পর এক মামলায় জেরবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে হাসিনার বিরুদ্ধে আরও চারটি মামলা দায়েরের নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, ধানমন্ডি ও গুলশান থানায় এই সংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়। তবে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধেই নয়, বিপদের খাড়া তাঁর সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের মাথার ওপরেও ঝুলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্ট তাঁর বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল ঢাকার আদালতে। পরবর্তীতে অন্তত ২১৮টি মামলা যায় হাসিনার বিরুদ্ধে। এই মামলাগুলির মধ্যে ১৮৭টিতে হত্যার অভিযোগ আনা হয়েছে হাসিনার বিরুদ্ধে। রাজধানীর গুলশানে এক যুবক হত্যাতেও নাম জড়িয়েছে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে। পরবর্তীতে রাজধানীর গুলশান থানায়গত ২৭ সেপ্টেম্বর গুলি করে যুবক হত্যা মামলা দায়ের হয়।

এছাড়াও রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় হাসনাইন আহম্মেদ নামের এক যুবককেও গুলি করে হত্যার অভিযোগে গত ২৭ সেপ্টেম্বরে শেখ হাসিনাসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়। হাসনাইনের হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এবং ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে আসামি সাজানো হয়েছে।

অপরদিকে রাজধানীর মিরপুরে আজাদ হোসেন নামের বছর ২৯ –এর এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় গত ২৬ সেপ্টেম্বর। যাত্রাবাড়ীতে শুক্কুর আলী রনি নামের এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলাগত ২৪ জুলাই দায়ের হয়েছে।

Related Articles