আন্তর্জাতিক

রাইসির হেলিকপ্টারেও পেজার বিস্ফোরণের যোগ! দাবি ইরানের সাংসদ আর্দস্তানির

President Raiji's helicopter added pager explosion! Claims of Iranian MP Ardastani

Truth Of Bengal: হেলিকপ্টার দুর্ঘটনার জেরে চলতি বছরের মে মাসে প্রাণ হারান ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। এবার তার মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি তুললেন ইরানের সাংসদ আহমদ বখশিস আর্দস্তানি। সম্প্রতি গোটা লেবাননে পেজার বিস্ফোরণের ওই ভয়াবহ ঘটনার সাথে ওই হেলিকপ্টার দুর্ঘটনার যোগসূত্র উল্লেখ করে সাংসদ আহমদ বলেন, রাইসির হেলিকপ্টারেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

কয়েক হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটনার জেরে লেবাননে নিহত হয়েছেন প্রায় ৩৫ জন। আর এই ঘটনায় আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এদিকে হেজবোল্লার দাবি এই ঘটনার নেপথ্যে ইজরায়েলের হাত রয়েছে। তবে এই বিষয়ে একটি কথাও বলেনি ইজরায়েল। কিন্তু এবার ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে এই পেজার বিস্ফোরণের যোগসূত্র পেলেন ইরান। ইরানের ওই সাংসদের দাবি করেছেন, ‘ইব্রাহিম রাইসি নিজেও পেজার ব্যবহার করতেন। যদিও হেজবোল্লা যে ধরনের পেজার ব্যবহার করে তার তুলনায় কিছুটা আলাদা ছিল রাইসির পেজার। ফলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যে সেদিন হেলিকপ্টারের মধ্যে পেজারের বিস্ফোরণ ঘটেছিল।’

উল্লেখ্য, ২০২৪-এর ১৯ মে হেলিকপ্টার ভেঙে যাওয়ার জেরে ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে। তিনি আজীবন ইজরায়েল বিরোধী নামে পরিচিত ছিলেন। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে হামাস-ইজরায়েল সংঘাত শুরু হয়েছে, তার পর থেকে ক্রমাগত তার সেই বিরোধিতা আরও বেড়ে যায়। এরপর চলতি বছরের এপ্রিল থেকে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। বেশ কয়েকবার আঘাত-প্রত্যাঘাত করার পর সংঘাত যখন খানিকটা নিস্তেজ হয়ে পড়ে তখন হঠ্যাৎ একদিন হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় ইব্রাহিম রাইসির। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আবহাওয়া খারাপ থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Related Articles