কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী, ২৩ বছর বয়সে সাহিত্য জীবনে পা কবির
Poet Kazi Nazrul Islam's 48th death anniversary, at the age of 23, he made his literary debut

Truth Of Bengal: মঙ্গলবার কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী। কবির মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যাবে আট থেকে আশি সকলকেই। সকলেই কবির মৃত্যুবার্ষিকীতে নিজেকে নিয়োজিত করবেন। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত ছিলেন নজরুল ইসলাম।
১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু ঘটে কবি কাজী নজরুল ইসলামের। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কবির ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। ছোটবেলা থেকেই কবি দারিদ্রতার সাথে লড়াই করে বড় হয়েছেন। মাত্র ২৩ বছর বয়সে কবি সাহিত্য জীবনের গণ্ডীতে প্রবেশ করেছিলেন।
নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নতুন আলো জ্বালিয়ে ছিল। নজরুলের একাধিক কবিতা ও গান সাধারণ মানুষকে যুগে যুগে শোষণ–বঞ্চনা থেকে মুক্তির পথের সন্ধান দিয়েছে। অপরদিকে নজরুলকে চিরপ্রেমের কবিও বলা হয়। কবি নিজেই বলেছেন ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ–তূর্য’।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে নজরুলকে নিয়ে সপরিবারে বাংলাদেশে আনা হয়। নজরুল পেয়েছিলেন জাতীয় কবির মর্যাদা। ১৯৭৪ সালে কবি নজরুল ডি–লিট উপাধিতে ভূষিত হয়েছিলেন। এরপরে ১৯৭৬ সালে ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় কবিকে। কবির মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করাও হয়েছে।






