এবার নিশানায় আমেরিকা? দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিমের
Now the target of America? Kim tested a long-range missile

Truth Of Bengal: এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল একনায়ক কিমের দেশ উত্তর কোরিয়া। এতে কি পশ্চিমি দুনিয়ার আশঙ্কা বাড়িয়ে তুলল উত্তর কোরিয়া? এক দিকে যেমন এই প্রশ্ন উঠছে তেমনি অন্যদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকে অনুমান করছেন, একনায়ক কিম জং উন তাঁর দেশে এই দূরপাল্পার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির নেপথ্যে মার্কিন মুলুকে আঘাত হানার উদ্দেশ্য রয়েছে।
প্রকাশিত খবরে জানা গিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭.১০ নাগাদ ওই ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ থেকে জাপানের মাঝে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। এর আগে উত্তর কোরিয়া ২০১৭ ও ২০২২ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ-পরীক্ষা করেছিল। এবার পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য পরিকল্পিত ভাবেই মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচনের আগের সময়কে বেছে নিয়েছেন বলে অনেকে ধারনা করছেন।
উত্তর কোরিয়ার এক সংবাদমাধ্যমের মধ্য দিয়ে এর আগেও জানা গিয়েছিল, যে ওই দেশ পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি আয়ত্ত করেছে। এবার অভিযোগ উঠেছে, একনায়ক কিম ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধে রাশিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছেন। এ বিষয়ে চলতি মাসেই পিয়ংইয়ংকে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এটা কী তার প্রত্যুত্তর দিলেন কিম?






