আইফোন ব্যবহারকারীদের বেশি দামে পণ্য বিক্রি করছে ফ্লিপকার্ট? দেখুন ভাইরাল পোস্ট
Flipkart is selling products at higher prices to iPhone users? Check out the viral post

Truth Of Bengal: ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা যেমন দিনদিন বেড়ে চলেছে তেমনি বাড়ছে ভাইরাল পোস্টেরও সংখ্যা। এবার এমনি একটি পোস্ট ভাইরাল হয়েছে নেট পাড়ায়।
IOS app – 5499
Android app – 4819
Why @Flipkart @flipkartsupport pic.twitter.com/cMvxLj93TI
— Keshav Arora (@CommerceGuruu) October 30, 2024
এই ভাইরাল পোস্ট-এ দেখা গিয়েছে একজন ব্যক্তি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও একটি অ্যাপলের আইফোনে ফ্লিপকার্ট অ্যাপে ভিন্নভাবে তালিকাভুক্ত একটি ট্রলি ব্যাগের ছবি পোস্ট করেছেন। ওই ট্রলি ব্যাগটি আট চাকা সহ মাকোবারা ছোট কেবিন স্যুটকেস (৫৪ সেমি)। কিন্তু আশ্চর্যের বিষয় হল আইফোনটিতে ফ্লিপকার্ট ৫,৪৯৯ টাকায় বিক্রি করেছে, আর ওই একই পন্য অ্যান্ড্রয়েড মোবাইলে ৪,৮১৯ টাকায় পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্ট এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে বলে, “আমরা এর জন্য দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।” এর সঙ্গে ফ্লিপকার্ট আরও বলেছে, এই সমস্যাটি তারা দেখবে। এর সঙ্গে তারা কেশব অরোরা (@CommerceGuruu) কে ওই প্রোডাক্টের লিঙ্ক ও যে এলাকা থেকে প্রডাক্টটি চেক করা হয়েছে তার পিন কোড চেয়েছে।
We’re sorry about that and appreciate you bringing this to our notice. We want to look into this right away. Please share the product link along with the area pin code securely, so we can look into this. Awaiting your response. (1/2)
— FlipkartSupport (@flipkartsupport) October 30, 2024
একজন নেটিজেন ওই পোস্টে কমেন্ট করে বলেন, এই কারণে আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, যাতে সস্তায় জিনিস কিনতে পারি।
this i why i use android😛😛 saste mein milti h chize,btw jokes apart same seller hai???
— anaonymous (@giga_chad192003) October 30, 2024






