আন্তর্জাতিক

Nepal Situation: নেপালে উত্তাল পরিস্থিতি, সীমান্তে জারি চূড়ান্ত সতর্কতা

নেপালের নানা জেল থেকে কয়েদিদের পালানোর ঘটনা অব্যাহত। পালাতে গিয়ে পাঁচজন সেনার গুলিতে নিহত হয়েছে।

Truth of Bengal: নেপালের বর্তমান অশান্তি ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ায় জেল ভাঙার মতো ঘটনাও ঘটেছে পর পর। অন্তত ৭০০ জন কয়েদি পালিয়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে কয়েকজন পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় সীমান্তে সতর্কতা জোরদার করেছে এসএসবি। বুধবার উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর সীমান্তে পাঁচজন পালানো কয়েদিকে আটক করা হয়। পরিচয়পত্র না থাকায় সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদে তারা নেপালের জেল থেকে পালানো বলে স্বীকার করেছে। এরপর স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের (Nepal Situation)।

আরও পড়ুনঃ Nepal Crisis: সেনার হেলিকপ্টারে ঝুলে রাজনীতিকদের পালানো, নেপালের বিক্ষোভের নাটকীয় ভিডিয়ো ভাইরাল

নেপালের নানা জেল থেকে কয়েদিদের পালানোর ঘটনা অব্যাহত। পালাতে গিয়ে পাঁচজন সেনার গুলিতে নিহত হয়েছে। শুধু জেল নয়, সংশোধনাগার থেকেও বহু কয়েদি পালিয়েছে। প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছে। কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে চলছে দাঙ্গা, লুটপাট, এমনকি ব্যাঙ্ক ডাকাতির ঘটনাও ঘটছে। শিল্পপতি ও রাজনৈতিক নেতাদের বাড়ি হামলার লক্ষ্য হচ্ছে। অশান্তির নেপথ্যে রয়েছে দুর্নীতির অভিযোগে জর্জরিত কেপি শর্মা ওলি সরকার এবং সাম্প্রতিক সোশাল মিডিয়া নিষিদ্ধকরণ (Nepal Situation)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞার জেরে ক্ষুব্ধ তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে। কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ চলছে, সেনা নামানো হলেও এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি। এ পর্যন্ত গুলিতে ২২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, আহত ২৫০’র বেশি। সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে, যাতে পালানো কয়েদিরা ভারতে ঢুকতে না পারে (Nepal Situation)।

 

Related Articles